Home arrow ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র থেকে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান_০৫ সেপ্টেম্বর ২০১২
ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র থেকে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান_০৫ সেপ্টেম্বর ২০১২

বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড ও ইউএনডিপি'র অর্থায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাস্তবায়নাধীন একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের যৌথ উদ্যোগে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি) থেকে কম্পিউটার শিক্ষা গ্রামীণ মানুষের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে। ইউআইএসসি থেকে স্বল্প মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ পাওয়ায় গ্রাম পর্যায়ে যেমন তথ্য প্রযুক্তি দক্ষ জনশক্তি গড়ে উঠছে তেমনি ইউআইএসসি উদ্যোক্তাদের বাড়তি উপার্জনের সুযোগ সৃষ্টি হয়েছে।  বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড নিবন্ধিত ইউআইএসসি'র উত্তীর্ণ কম্পিউটার শিক্ষার্থীদের সনদ প্রদানের জন্য আজ বুধবার ৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য প্রয়োজন তথ্য প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির। শহরে সুযোগ থাকলেও গ্রামের শিক্ষার্থীদের জন্য উন্নতমানের তথ্য প্রযুক্তি প্রশিক্ষণের সুযোগ কম। তাই গ্রামের শিক্ষার্থীদের জন্য তথ্য প্রযুক্তি শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে দেশের ৬টি ইউআইএসসিকে কারিগরী শিক্ষা বোর্ডের আওতাভূক্ত করে কম্পিউটার কোর্স চালু করা হয়। আগ্রহী শিক্ষার্থীগণ ইউআইএসসি মাধ্যমে বোর্ডে রেজিস্ট্রেশন ও বোর্ডের সিলেবাস অনুসরণ করে প্রশিক্ষণ গ্রহণ করে। এরপর বোর্ডের নিয়ম অনুযায়ী মিড টার্ম ও সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে। সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী ১৮৭জন শিক্ষার্থীর মধ্যে ১৩৬ জন (৭৩ শতাংশ) কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। ইউআইএসসি থেকে তথ্য প্রযুক্তি শিক্ষার সুযোগ সৃষ্টি হওয়ায় বাংলাদেশে তথ্য প্রযুক্তি শিক্ষা ক্ষেত্রে নতুন দিগন্তে সূচনা হলো। পরবর্তীতে অন্যান্য ইউআইএসসি থেকে এ সুযোগ সম্প্রসারণ করার উদ্যোগ নেয়া হবে।

 

সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। স্বাগত বক্তব্য প্রদান করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এবং এটুআই জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইকবাল খান চৌধুরী ও কারিগরী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবুল কাশেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।

 

Latest News

নতুন বাংলা ফন্ট "আমার বর্ণমালা" তৈরির উদ্যোগ_১২ নভেম্বর ২০১২
ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রে সৌর বিদ্যুৎ স্থাপন_২২ অক্টোবর
মন্ত্রণালয় ও অধিদপ্তরের অফিস অটোমেশনের উদ্যোগ_১৮ অক্টোবর ২০১২
সোশ্যাল গুড সামিটের বাংলাদেশ পর্ব অনুষ্ঠিত_২৪ সেপ্টেম্বর ২০১২
ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র থেকে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান_০৫ সেপ্টেম্বর ২০১২
তথ্য অধিকার নিশ্চিতকরণে তথ্য প্রযুক্তির ব্যবহার_০৮ আগস্ট ২০১২
ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র থেকে তথ্য প্রযুক্তি নির্ভর স্বাস্থ্যসেবা_২২ জুলাই ২০১২
টেলিভিশনেশিক্ষা ও উন্নয়নমূলক অনুষ্ঠান সম্প্রচারের কর্মপরিকল্পনাবিষয়ে মতবিনিময় সভা_২৩ জুন ২০১২
ইউআইএসসি উদ্যোক্তাদের জন্য ফ্রি এসএমএস_০৬ জুন ২০১২
সদ্য যোগদানকৃত কর্মকর্তাদের জন্য ডিজিটাল বাংলাদেশ বিষয়ক কর্মশালা_৪ জুন ২০১২
এটুআইয়ের দ্বিতীয় পর্যায় শুরু_০৩ জুন ২০১২
শিক্ষকদের তৈরি ডিজিটাল কনটেন্ট ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন_২০ মে ২০১২
তৃণমূলে তথ্য-প্রযুক্তি নির্ভর বীমা সেবা চালুর উদ্যোগ
infokosh

Download

Download